পায়খানার চেম্বারে পড়ে মৃত দুই ভাই - The News Lion

পায়খানার চেম্বারে পড়ে মৃত দুই ভাই

 


দি নিউজ লায়ন;  শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার ধর্মতলা এলাকায় পায়খানার চেম্বারে পড়ে গিয়ে মৃত্যু হয় দুই ভাইয়ের। মৃতদের নাম শুকতারা সেখ (২১) ও সামাদ সেখ (২৫)। ধর্মতলা গ্রামেই তাঁদের বাড়ি। এদিন দু ভাই নিজেদের বাড়ির পায়খানার চেম্বারের(কুয়ো) ঢাকনা খুলে পরিষ্কার করার চেষ্টা করে। হঠাৎ বড় ভাই  কুয়োর মধ্যে পড়ে গেলে ছোট ভাই তাকে বাঁচাতে যায়।  


দুই ভাইয়েরই কুয়োর মধ্যে মৃত্যু ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। গ্রামবাসীরা কুয়ো থেকে উদ্ধার করেন। খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ সেখানে পৌঁছে মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃতদের বাবা মুক্তার শেখ একজন বৃদ্ধ। দুই ছেলে ছিল পরিযায়ী শ্রমিক। বড় ছেলে সামাদ শেখ কেরলে নির্মাণ শ্রমিকের কাজ করতো। আর ছোট ছেলে মিলন কলকাতাতে কোন মজুরের কাজের লিপ্ত ছিল। লকডাউনে দুই ভাই বাড়ি ফিরে এসে এই দুর্ঘটনা। 


মৃতের কাকা আমিরচাঁদ সেখ সাংবাদিকদের  বলেন, ‘‘দুটি সেপটিক ট্যাঙ্কের চেম্বারের ঢাকনা খোলার পর দেখা যায় একটি চেম্বারে জল নেই। ঠিক করতে পাইপ লাগাতে গিয়ে বড় ভাইপো চেম্বারে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাইপোও চেম্বারের মধ্যে পড়ে যায়। আমি তাঁদের চেম্বার থেকে তোলার চেষ্টা করতে গিয়ে পড়ে যাই।’’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.